মো.এমরান হোসেন.ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব ইসমাইল হোসেন। তিনি ১২হাজার ৭৫ভোট পেয়ে বেসরকারী ভাব নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র মেয়র প্রার্থী মোবাইল প্রতিক এএসএম মিনহাজুল ইসলাম জসিম পেয়েছেন ৬হাজার ৮শত ৮৯ ভোট। অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.কামাল পাশা চৌধুরী (নারিকেল গাছ) পেয়েছেন ৩শত ৭২ ভোট
০২ নভেম্বর ইভিএমে অনুষ্ঠিত ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষনা করেন জেলা নির্বাচনের সহকারী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল আলম। এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে সেলিনা আকতার (বিনা প্রতিদ্বন্ধী) ২নং সংরক্ষিত ওয়ার্ডে রোকেয়া বেগম , ৩নং সংরক্ষিত ওয়ার্ডে ফিরোজা বেগম বিজয়ী হন এছাড়া সাধারণ পদে ১নং ওয়ার্ডে সাংবাদিক রফিকুল আলম চৌধুরী , ২নং ওয়ার্ডে মো. আলা উদ্দীন আল রাকিব , ৩নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন , ৪নং ওয়ার্ডে আব্দুল্লাহ চৌধুরী, ৫নং ওয়ার্ডে জহির উদ্দিন বাবর, ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন , ৭নং ওয়ার্ডে মো.এহছানুল করিম, ৮নং ওয়ার্ডে মো. গোলাপ মাওলা , ৯নং ওয়ার্ডে মো.আবুল হাশেম বিজয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ জুন উপজেলা সদর ধুরুং ও রাঙ্গামাটিয়া ইউনিয়নকে নিয়ে গঠিত হয় পৌরসভা। ২০১২ সালের ১২ অক্টোবরে প্রথম নির্বাচন পৌর মেয়র হন আওয়ামী লীগের মুহাম্মদ ইসমাইল হোসেন। ২০১৭সালে দ্বিতীয় নির্বাচনেও তিনি নির্বাচিত হন। তিনি গতকাল অনুষ্ঠিত নিবার্চনে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন।












