মো.এমরান হোসেন,ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি
অবশেষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে চাঞ্চল্যকর আমির হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি কসাই সেলিমকে কারাগারে প্রেরণ করেছে আদালত। গতকাল ১৫নভেম্বর সাড়ে ১২দিকে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে বিচারক মাহমুদুল হকের নিকট তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন । এসময় আদালত জামিন নামঞ্জুর করে আসামী কসাই সেলিমকে কারাগারে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভুজপুর থানার এস আই মোতাহের হোসেন। তিনি বলেন, ভুজপুরে আমির হোসেন হত্যকান্ডের আসামী সেলিমকে মহামান্য আদালত গতকাল মঙ্গলবার কারাগারে প্রেরণ করেছে। মামলার পরবর্তী কার্যক্রম চলবে।
এদিকে মামলার বাদী নিহত আমির হোসেন’র স্ত্রী রাহেনা আক্তার বলেন, আমার স্বামী আমীরকে গত ২০ আগস্ট শনিবারে কাজিরহাট বাজারে জনসম্মুখে কসাই সেলিমের মারধরে ঘুষি লাথি মেরে মারার পর আমি ভূজপুর থানায় একটা মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর এতোদিন পুলিশ কসাই সেলিমকে ধরতে পারেনি। গতকাল খুনি কসাই সেলিমকে কারগারে প্রেরণ করে আদালত । আমি তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি।
তিনি আরো বলেন, আমার স্বামীকে আসামী কসাই সেলিম হত্যা করার পর থেকে আমার দুই শিশু সন্তান নিয়ে ঘরে বৃদ্ধা শ্বশুরসহ বহু কষ্টে জীবন যাপন করছি।
উল্লেখ্য, গত (২০ আগস্ট) সন্ধ্যায় ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে টিউবওয়েল মিস্ত্রী আমীরকে (৩৫) তার আপন বোন জামাই কসাই সেলিম কিল, ঘুষি, লাথি দিয়ে মাটি ফেলে দেয়। মাটিতে পড়েই আমীর প্রাণ হারায়।












