সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, আধ্যাত্মিক জীবন চর্চার মহাতীর্থপীঠ শঙ্করমঠ ও মিশন। এ মঠের গীতাপ্রজ্ঞাতীর্থ শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের অন্যতম উত্তরসুরী ও মঠের বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ শ্রীমদ্ভগবদ্গীতা প্রচারের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস সাধনা করে যাচ্ছেন। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। আজ ২৭ নভেম্বর রোববার শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৭তম আবির্ভাব উৎসবের সনাতন ধর্ম সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি দিলীপ কুমার মজুমদার বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে নানা অপকর্ম থেকে বিরত রাখে। সত্যিকার অর্থে নিষ্কাম কর্ম এবং অন্ধাকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।
শঙ্কর মঠ ও মিশনের সহ-সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আবির্ভাব উৎসবের উদ্বোধন করেন সীতাকুÐ থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি দিলীপ কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অদুল-অনিতা ফাউন্ডেশন ট্রাস্টের কো-চেয়ারম্যান অনিতা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সীতাকুÐ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও চট্টগ্রাম অরবিন্দ সোসাইটির চেয়ারম্যান রতন ভট্টাচার্য। আবির্ভাব উৎসবে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। আলোচক ছিলেন সীতাকুÐ প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুÐ রিপোর্টাস ক্লাবের সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু, সীতাকুÐ মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সাঈদ, সীতাকুÐ মেলা কমিটির সহ-সম্পাদক গৌতম অধিকারী, নিতাই দে নিতাই, দুলাল দে, সনাতন বিদ্যার্থী সংসদের প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা, শঙ্কর মঠ ও মিশনের কর্মকর্তা সুলাল কান্তি চৌধুরী, সমীর কান্তি পাল, সাংবাদিক রনজিত কুমার শীল, অধ্যাপক বনগোপাল চৌধুরী, মাস্টার অজিত শীল, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার মল্লিক, প্রকৌশলী সুবল চন্দ্র শীল, অজিত কুমার শীল, অনিমা মল্লিক, মীরা মিত্র, রত্নেশ্বর পাল পণেশ, লায়ন দিলীপ কুমার শীল, বাসুদেব দাশ, উত্তম চক্রবর্তী, প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল, শঙ্কর মঠের শ্রীমৎ মুক্তানন্দ গিরি, জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী প্রমূখ। মঠের সাধু-সন্তুরা এসময় উপস্থিত ছিলেন। এছাড়া শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৭তম আবির্ভাব উৎসব উপলক্ষে সকাল থেকে বিশেষ গুরুপূজা, মঙ্গলারতি, গুরুবন্দনা, পবিত্র বেদ পাঠ, শ্রীশ্রী চÐীপাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। ##
গীতা প্রচারের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ গড়তে সাধনা করছেন তপনানন্দ গিরিঃ সাংসদ দিদার












