মো.এমরান হোসেন.ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে গর্ভধারণের ছয় মাসের মাথায় এক সঙ্গে ৬সন্তানের জন্ম দিয়েছেন এক নারী । ২০ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমে তাসলিমা আকতার ২৫ বছর বয়সী ওই নারী কোনো সিজারিয়ান পদ্ধতি ছাড়াই প্রাকৃতিক উপায়ে ৬ সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৪ ছেলে ও ২কন্যা সন্তান।
৬ নবজাতকের পিতা জাহাঙ্গীর আলম। তার বাড়ী নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের বুড়া পুকুর পাড়স্থ দুলা বাপের বাড়ী।
হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনী চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একই সাথে ৬সন্তানের জন্ম দেওয়া মা সুস্থ আছেন। তবে দেড় ঘন্টা পর মৃত্যুবরণ করে সব শিশু। বাচ্চাগুলোর প্রত্যেকটির ওজন ৪০০ গ্রাম থেকে ৩০০ গ্রাম।
নবজাতকদের মা তাছলিমা আক্তার বলেন, ‘আমরা আসলে কল্পনাও করিনি। মহান আল্লাহর দেওয়া উপহার আমরা আনন্দে গ্রহণ করেছি।’
নাজিরহাট সেবা ক্লিনিক এন্ড নার্সিং হোমের এমডি দিদারুল আলম বলেন, সন্ধ্যায় ৬টা ১৫মিনিটে তাসলিমা আকতার প্রথম সন্তান জন্ম দেয়ার পরপরেই ৬সন্তানের জন্ম দেন।
ছবির ক্যাপশন: ফটিকছড়ির নাজিরহাটে












