পবিত্র মেরাজুন্নবী (দ.) মাহফিল ও মাওলানা হযরত শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.)-এর অন্যতম খলিফা হযরত মাওলানা হাফেজ আবদুর রহিম (রাঃ)-এর বার্ষিক ওরশ শরীফ বোয়ালখালীর পশ্চিম চরণদ্বীপ সিরাজ চৌধুরী জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। এতে সভাপতিত্ব করেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.)। মহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিছ আনসারী। বহু ওলামায়ে কেরাম, সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গগণ মাহফিলে অংশ নেন। শেষে মাওলানা মুনির উদ্দিন মারুফের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ-কিয়ামে সকলের জন্য বিশেষ দু’আ ও মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি। মাহফিল ও ওরশ শরীফের আয়োজক হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাজ্জাদ উপস্থিত অতিথিবর্গসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ##












