নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সভাপতি লায়ন আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
বিএনপি নেতা আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীর আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং দীর্ঘায়ু ও দোয়া কামনা করেন। এসময়
আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী তাদের সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরী সহ ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
হেফাজত ইসলামের আমীরের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীরের সাক্ষাৎ












