আন্তর্জাতিক আরব আমিরাত ধর্ম

দুবাইয়ে বাংলাদেশ কন্সাল জেনারেলের বাসায় প্রবাসীদের নিয়ে ঈদ উদযাপন

 

সনজিত কুমার শীল।
আরব আমিরাত।।

সংযুক্ত আরব আমিরাতের পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় উপস্থিত ছিলেন আমিরাতের আবুধাবিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

গত সোমবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবাসীরা কনসাল জেনারেলের সঙ্গে দুবাই আল-মামজারস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নৈশভোজে অংশ নেন। কনসাল জেনারেল ও তার স্ত্রী অতিথিদের স্বাগত জানান ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী কমিউনিটি ব্যক্তি বর্গ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি,প্রেস ক্লাব, অন্যান্য সাংবাদিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশিদের এক মিলনমেলায় হয়।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বাংলাদেশি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এবং বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি আমিরাতের আইন-কানুন মেনে চলার পরামর্শ দেন।

কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে কনসাল জেনারেলের নিমন্ত্রণে আসতে পেরে প্রবাসীরা ধন্যবাদ জ্ঞাপন করেন।। ঈদ পূর্ণমিলনী উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলেই একত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।।

Related Posts