চট্টগ্রাম শিল্প সাহিত্য

মহেশখালীর বাঁকে

অপু বড়ুয়া

সাগরপাড়ের মহেশখালী আদিনাথের পাহাড়
গেলেই তুমি দেখতে পাবে নীল-সবুজের বাহার।

জল পাখিদের কলস্বরে মন হারাবে দিশে
উদাস হাওয়া দোল জাগাবে
জুম- ফসলের শিসে।

মনটা হবে ইছলবিছল
দূরের মাঠের ডাকে
হারিয়ে যাবে দৃষ্টি তোমার
সারস পাখির ঝাঁকে।

মহেশখালীর বাঁক ছাপিয়ে হাজার মাছের খেলা
দেখতে দেখতে কেমন করে হারিয়ে যাবে বেলা।

ঢেউ জাগালে নীলাভ সাগর উঠবে নদী মেতে
ইচ্ছে তোমার আর হবে না বাড়ির দিকে যেতে।
——–*******——–

Related Posts