চট্টগ্রাম শিল্প সাহিত্য

মুজিবনগর

অপু বড়ুয়া

আঁধার ঘেরা ছাব্বিশে শে মার্চ
জাতির পিতার নির্দেশে
ধর্ম বর্ণ নির্বিশেষে
ছুটলো জাতি বীরবেশে।

উঠল বেজে যুদ্ধভেরী
আর কী বলো হার মানি ;
যুদ্ধকালে মুজিবনগর
হয় বাঙালি রাজধানী।

মেহেরপুরের আম্রকানন
উঠল নতুন সাজ করে
স্বাধীন ভূমি মুক্ত করার
লক্ষ্যে সবাই কাজ করে।

উঠলো গড়ে দেশ শাসনের
মন্ত্রিসভা কার্যালয়
ইতিহাসে মুজিবনগর
একাত্তরের মন্ত্রণালয়।
———**********———-

Related Posts