সনজিত কুমার শীল।
পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহোৎসব উপলক্ষে, সংযুক্ত আরব আমিরাতের আরব আফ্রিকা সৎসঙ্গ সেন্টারের উদ্যোগে আজমানের আল যাহারা হলে এক বিশাল মহোৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঘানা, ওমান, কাতার, কুয়েত এবং আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে দলে দলে ভক্ত বৃন্দ যোগদান করেন। ভোর ৫ টায় মঙ্গল আরতি, প্রার্থনা এবং প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয় এবং সন্ধ্যা ৬.৪৫ এ প্রার্থনার পর অনুষ্ঠানের সমাপ্তি হয়। ভক্তদের ঘিরে অনুষ্ঠানটি সকলের নিকট একটা মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে প্রায় ২৫০০ ভক্তের সমাগম ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীবৃন্দ এবং ছোট মনিরা বিভিন্ন প্রকারের প্রার্থনা সঙ্গীত, ভজন, কীর্তন এবং নৃত্য পরিবেশন করেন, যা দেখে সকল ভক্তবৃন্দ আনন্দে মেতে ওঠেন। উক্ত অনুষ্ঠানে সকল ভক্তদের মাঝে ভান্ডারা প্রসাদ বিতরন করা হয়। উক্ত উৎসবে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে কয়েক জন ভক্ত ঠাকুরের সৎনাম গ্রহন করেন।পরিশেষে সকল ভক্তদের মঙ্গলের জন্য এবং সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।












