চট্টগ্রাম সংগঠন খবর

চট্টগ্রাম থেকে কানুনগো পদে পদোন্নতিপ্রাপ্তদের সংবর্ধনা

 

বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন (বিএমএসএ) চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিভাগ থেকে কানুনগো পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা, নবগঠিত বিভাগীয় ও জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ৩ অক্টোবর শনিবার নগরীর জিইসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে’ আয়োজিত এই অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত গুণী কানুনগো কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে পেশাগত ঐক্য ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিএমএসএ চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা করা হয়। বিভাগীয় কমিটিতে আবদুল মোমিন (সভাপতি), মোঃ মাহমুদুল ইসলাম শামীম (সাধারণ সম্পাদক) নির্বাচন করা হয়েছে এবং চট্টগ্রাম জেলা কমিটিতে সাইদুল হক মজুমদার (সভাপতি) ও আলমগীর কবির (সাধারণ সম্পাদক) নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে বিএমএসএ’র কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মিরাজ হোসেন ও আইডিএসইবি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাইনুল হক চৌধুরী দুলালসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সর্বস্তরের সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সফল সমাপ্তি ঘটে।##

Related Posts