Uncategorized চট্টগ্রাম শিল্প সাহিত্য

বুদ্ধ পূর্ণিমার অঙ্গীকার সত্যেরই হয় জয়

অপু বড়ুয়া

নদী সত্য পাহাড় সত্য
সত্য বৃক্ষ নদী
সত্য সুন্দর ঝর্ণাধারা
ঝরছে নিরবধি।

সত্য আকাশ সত্য বাতাস
সত্য ফল ও ফুল –
সত্য পাখি দোয়েল কোয়েল
গানেরই বুলবুল।

চাঁদ সত্য সূর্য সত্য
সত্য আকাশ মাটি
সবার ওপর সষ্টা সত্য
সৃষ্টি ও তাঁর খাঁটি।

জন্ম সত্য মৃত্যু সত্য
সত্যের নেই ক্ষয়
সত্য জীবন ধন্য জীবন
সত্যেরই হয় জয়।
——-++++++———

Related Posts