চট্টগ্রাম শোক ও স্মরণ

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেনের পরলোকগমন,রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন

 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ঈশ্বর নন্দী লেইন নিবাসী বীর মুক্তিযোদ্ধা রীন্দ্রনাথ সেন (৭৮) আজ ১১ আগস্ট শুক্রবার সকাল ৮টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেনের বড় ভাই। ১১ আগস্ট শুক্রবার কেলা ১২টায় বাসভবনের সামনে জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম জামিউল হিকমার নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকষ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রীন্দ্রনাথ সেনকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে প্রয়াতের সন্তানের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম জামিউল হিকমা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম নবীসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। এরপর অভয়মিত্র মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়। সৎকার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন অংশ নেন।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রীন্দ্রনাথ সেন।
শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা রীন্দ্রনাথ সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, চান্দগাঁও কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা রঞ্জন সিংহ, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ দাশ, বীর মুক্তিযোদ্ধা সুজিত রায়, বীর মুক্তিযোদ্ধা নেপাল সেনগুপ্তসহ সংসদের অধীন অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। ###

Related Posts