বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ রবিবার সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসা থেকে তাকে নিয়ে গেছে ডিবি পুলিশ।
তবে পুলিশের পক্ষ থেকে ফখরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।












