ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা হারুনুর রশীদের ৩৪তম মৃত্যুবার্ষিকী ১ নভেম্বর রোজ বুধবার। ১৯৮৯ সালের এই দিনে তিনি নারায়ণহাট বাজার থেকে হাপানিয়া বাড়ি ফেরার পথে জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে নির্মমভাবে হত্যা করে।
তিনি নারায়ণহাট হাপানিয়ানিবাসি ভাষা সৈনিক মরহুম ডা.হুমায়ুন কবিরের তৃতীয় পুত্র। হারুন অর রশীদের বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মো.জাহাঙ্গীর আলম জানান, তাঁর ভাই হারুনুর রশীদকে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি












