মো.এমরান হোসেন.ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বিএনপি ডাকা অবরোধ’র প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়ি আ.লীগের শান্তি সমাবেশে যোগ দেয়ার প্রক্কালে হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে নগরের চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। তিনি গতকাল ০২ নভম্বের সকাল ১১ টার দিকে নিজ বাড়ী থেকে বাহির হয়ে আজাদী বাজার অতিক্রম করলে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এসময় গাড়ীতে থাকা তার এপিএস যুবলীগ নেতা মীর মোর্শেদসহ কয়েকজন কর্মী উপজেলা চেয়ারম্যানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি আছেন বলে জানান যুবলীগ নেতা মীর মোর্রশেদ। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে জানান, তার শরীরের পরীক্ষার পর প্রাথমিক ভাবে ডাক্তার নিশ্চিত হন তার কিডনিতে পাথর হয়েছে। তার পরিবার লোকজন সকলের নিকট সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। এদিকে আবু তৈয়ব’র অসুস্থ খবর শোনে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে তাকে দেখতে ছুটে যান চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আ.লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। তিনি ডাক্তরের সাথে কথা বলে তার অসুস্থের খোজ খবর নেন। এছাড়া মুঠো ফোনে আবু তৈয়ব’র অসুস্থ’র খোজ খবর নেন বিটিএফ চেয়ারম্যান ফটিকছড়ি এমপি,আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, বিটিএফ’র ভাইচ চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী। এদিকে তাকে দেখতে যান ফটিকছড়ি উপজেলা আ.লীগের সেক্রেটারী নাজিম উদ্দীন মুহুরী, সৈয়দ মো. বাকের, আব্দুল কায়ুম, আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে জানে আলম, আলহাজ্ব ইকবাল হেসেন চৌধুরী, শোয়েব আল সালেহীন, জয়নাল আবেদীন, সোহারাব হোসেন সৌরভ, শাহাদাত হোসেন সাজু, পৌর প্যাণেল মেয়র মো. আলীসহ দলটির নেতৃবৃন্দ।












