চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন হাটহাজারী- ফটিকছড়ি মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন নিহত। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল ৭ নমেম্বর বেলা ১১.৪০ মিনিটের সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চিনু দাশ (৪৭), মায়া দাশ (২৭),দিপ দাশ (৫),দিগন্ত দাশ( ৩),শ্রাবন্তী দাশ (৪), বর্ষা দাস (৫) ও বাপ্পা দাশ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম থেকে ফটিকছড়ি গামী চট্টগ্রাম থ ১৩.০৮১৮ সিএনজি চালিত অটো রিক্সা কে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী ১১.০১৮ পদক্ষেপ নামে বাসটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হয় নারী পুরুষ শিশুসহ সাতজন। গুরুতর আহত দুইজনকে উদ্ধর করে চমকে হাসপাতালে প্রেরণ করেন। ঘাতক বাসটি খুবই বেপরোয়াগতিত ছিল ববে জানান প্রত্যক্ষদর্শীরা।
নিহতূদের স্বজন রিমন দাশ ও বাপ্পা দাস জানান নিহতরা সবাই একই পরিবারের তাদের বাড়ি চন্দনাইশ থানার সাতবাড়িয়া বটতল গ্রামে তারা ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন বণিক পাড়া আত্মীয় বাড়িতে কর্ম ক্রিয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাছিল।
ঘটনাস্থলে উপস্থিত হন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ মনিরুজ্জামান ও নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আদিলুর রহমান।
হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ মর্মান্তিক দুর্ঘটনা নিহতদেরকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। ঘাতক চালকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।












