চট্টগ্রাম রাজনীতি

চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন ফরম নিলেন রোটারিয়ান মো.ইলিয়াছ

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পতেঙ্গা ১১ সংসদীয় আসনে  আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ক্লীন ইমেজ রাজনীতিবিদ,নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য  রোটারিয়ান মোঃ ইলিয়াছ। তিনি বলেন,আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা জমি বিক্রি করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আমিও স্কুল জীবন থেকে রাজনীতি করে আসছি। আমি এলাকার স্থায়ী বাসিন্দা। মনোনয়ন চাওয়ার অগ্রাধিকার আছে আমার। রাজনীতি করি মানুষের জন্য,মানুষের সেবাই করব যদি দল মনোনয়ন দেয়। আমি সবার দোয়া কামনা করছি।

Related Posts