চট্টগ্রাম সিএমপি

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি ভুজপুর থানার বিপুল চন্দ্র দে

 

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা এবং ক্রাইম কনফারেন্স ( অপরাধ পর্যালোচনা সভা) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
এই সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ করে ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য অবদান রাখায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এ সম্মাননা প্রদান করা হয়।
তারই অংশ হিসাবে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামী গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার সহ অনান্য পারফরম্যান্স পর্যালোচনায় অক্টোবর/২৬ মাসে চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’কে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নির্বাচিত করা হয়।
এ সাফল্য ভূজপুর থানা সহ তদন্ত কেন্দ্রে কর্মরত সকল অফিসার ফোর্সের বলিয়া অফিসার ইনচার্জ ভুজপুর থানা বিপুল চন্দ্র দে জানান। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Posts