উপজেলা চট্টগ্রাম ধর্ম

ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছেঃ শঙ্কর মঠে মাতৃসম্মেলনে বক্তারা

 

সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের বার্ষিক অনুষ্ঠানে অংশ হিসেবে মাতৃসম্মেলন মঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাতৃসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চ.বি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়। বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার, সীতাকুন্ড লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন শঙ্কর মঠ ও মিশনের মহিলা সংসদের সভাপতি অনিমা মল্লিক। শঙ্কর মঠ ও মিশনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, মাষ্টার অজিত কুমার শীল, ডা.বাসুদেব দাশ, লায়ন দিলীপ শীল, সাংবাদিক রনজিত কুমার শীল, এডভোকেট বিমল চন্দ্র শীল, কল্লোল সেন, প্রবাসী সাংবাদিক সনজিত কুমার শীল, অমল শীল, অজিত কুমার শীল, প্রদীপ মহাজন জহর, ইঞ্জিনিয়ার সুবল শীল প্রমূখ। গীতা পাঠ করেন শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী। সন্ধ্যায় বস্ত্র বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। রাতে ধর্মীয় সংগীতাঞ্জলি ও পাল্টা কীর্ত্তন অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ও রাতে প্রসাদ বিতরণ করা হয়। মঠের সাধু-সন্তু ও ভক্তবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে। নিষ্কাম কর্ম ও অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে।##

Related Posts