পটিয়া প্রতিনিধি:
পটিয়া ওকন্যারা তৈয়্যবীয়া ছৈয়্যদীয়া খানবাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ও ওকন্যারা মানব কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা এলাকায় খানবাড়ী জামে মসজিদ প্রাঙনে মো. সোলাইমানের সভাপতিত্বে ও মাওলানা ইসমাইল খান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্ধোধক ছিলেন মসজিদের মোতোয়াল্লি আলী আকবর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, গনতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, গাউসিয়া কমিটি বড়লিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সাকিব, শেখ মফিজ আহমদ।
এসময় আরো বক্তব্য রাখেন, কায়ছার হামিদ খান, কফিল উদ্দিন খান, আবদুল হান্নান, আবদুল আলিম, আবদুল গনী সওদাগর, জয়নাল আবেদীন খান, আলমগীর খান, শাহাদাত হোসেন খান, আবদুল মোনাফ, শওকত আলম খান রুবেল, সাইফুদ্দীন খান রিপন প্রমুখ।
ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এলডিপি নেতা এম এয়াকুব আলী বলেন, মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা সংযমের প্রশিক্ষণ নেয়। আর এটা সম্ভব হয় একে অন্যের প্রতি সহমর্মিতার চর্চার মাধ্যমে। তাই মাহে রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে সহমর্মিতা ও ভ্রাতৃবোধের শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনের জীবন পরিচালনা করতে হবে।












