আন্তর্জাতিক আরব আমিরাত শোক ও স্মরণ

আমিরাতে সিড়ি থেকে পড়ে প্রবাসী মহিন উদ্দিনের মৃত্যু, শোকের ছায়া

 

সনজিত কুমার শীল।
আবুধাবি, আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জামান আবু বক্কর সিদ্দিক নামে এক প্রবাসী। ২০০৪ সালে আবুধাবীর লিওয়া এলাকায় কাজের ভিসায় আসেন আবু বকর সিদ্দিক। পরিবারে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সদস্য। ২০০৮ সালে প্রবাসী বাবা তার নিজের ছেলে মইনুদ্দিন কে আমিরাত নিয়ে আসেন। প্রায় দীর্ঘ ১৭ বছর এই প্রবাসে তার কর্মস্থান। বিগত ১২ বছর পূর্বে তার মাকে হারান। বিগত ১৭ মাস পূর্বে বিবাহে আবদ্ধ হন মহিন উদ্দিন। দীর্ঘ ১৭ বছর কাজ করার পর একই মালিক থেকে নতুন কিছু করার জন্য বিগত সেপ্টেম্বর ২৪ সালে তিনি ভিসা ক্যান্সেল করেন। ফ্রি নতুন ভিসার জন্য এপ্লাই করলে পাসপোর্ট এর মেয়াদ কম থাকার কারণে নতুন ভিসা করতে পারে নাই। নতুন একটি ই পাসপোর্ট করার জন্য আবেদন করেন এবং পুরাতন পাসপোর্টটি এক বছরের জন্য মেয়াদ উত্তীর্ণ করেন। এক বছর মেয়াদ উত্তীর্ণ করার পরেও নতুন লাইসেন্স এর ভিসা লাগাতে না পারায় সেই অবৈধ হয়ে যান এই প্রবাসে। ভাগ্যের নির্মম পরিহাস গত ৭ই এপ্রিল ২৫ ইং আবুধাবির জুনুর শামকা এলাকায় অন্য কোম্পানিতে দৈনিক কাজে গেলে হঠাৎ সকাল সাড়ে আটটায় সিঁড়ি স্লিপ করে নিচে পড়ে গেলে তার আকস্মিক মৃত্যু হয়। এই ব্যাপারে একটা অপমৃত্যু মামলা হয়। দীর্ঘদিন ধরে মহিন উদ্দিন মোছাফ্ফাহ সানাইয়া ১১ নং থাকতেন। ছেলের মৃত্যুর খবর শুনে প্রবাসী পিতা দূর থেকে এসে ছেলের জন্য পাগল হয়ে যান। আইনি (প্রক্রিয়াধীন) শেষে আগামী ১৫ই এপ্রিল দুবাই থেকে বাংলাদেশ বিমান যোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে মৃতদেহ পৌঁছানোর কথা রয়েছে। মৃত্যু কালে স্ত্রী, প্রবাসী বাবা, এক ভাই ও এক বোন সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।মঈন উদ্দিনের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ চর দরবেশ। তার কর্মস্থলে থাকা আলাউদ্দিন এবং আত্মীয় জিসান সহ পরিচিত আত্মীয়-স্বজন সবাই শোকাহত।

Related Posts