আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতে জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের আবির্ভাব উৎসব পালন 

সনজিত কুমার শীল
সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনে মরুতীর্থ মন্দিরে অনুষ্ঠিত হল শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গীরি মহারাজ এর ১১৩ তম আবির্ভাব উৎসব উপলক্ষে গত ১০ ই ডিসেম্বর শুক্রবার এক মহতী অনুষ্ঠান,আল আইন মরুতীর্থ মন্দিরের আয়োজনে
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরুতীর্থের প্রতিষ্ঠাতা সভাপতি ঋষি জগদীশরানন্দপুরী মহোদয়, সঞ্চালনায় ছিলেন মরুতীর্থ মন্দিরের সকল ভক্তবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাফফা সনাতনী ঐক্য পরিষদের ভক্তবৃন্দ,
সারজা পার্থ সারথি গীতা সংঘ, শারজা গীতা সংঘ, শিব শংকর পার্থসারথী গীতা সংঘ শারজা,
আল আইন লোকনাথ সেবাশ্রম, আল আইন সৎসঙ্গ সানাইয়া এর সকল ভক্ত বৃন্দ, সার্বিক সহযোগিতায় ছিলেন,আল আইন সার্বজনিন দুর্গাপুজা উদযাপন কমিটির ভক্তবৃন্দ,
সকল ভক্তবৃন্দের পদচারণায় মরুতীর্থ এক মহামিলন মেলায় রূপ নেয়।
অতিথি বরণ, উপাসনা, গীতাপাঠ,মংগল প্রদীপ প্রজ্জ্বলন,সনাতন ধর্মীয় আলোচনা, মহানাম কীর্তন, প্রনাম,মহা প্রসাদ বিতরণ, সকল মহৎ কর্মযজ্ঞ পালন পূর্বক বিশ্বের সকল প্রাণীর শুভকামনা করে সমাপ্ত করা হয় উক্ত মহতী অনুষ্ঠানের।

Related Posts