জাতীয় শিক্ষা-ক্যাম্পাস

কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেলেন প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া

 

নিজস্ব প্রতিবেদক
প্রফেসর অরুন বিকাশ বড়ুয়াকে পদোন্নতি দিয়ে কক্সবাজারস্থ কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬ তম ব্যাচের একজন চৌকষ কর্মকতা। আগামি সপ্তাহে তিনি এ পদে যোগদান করবেন। এর আগে তিনি চরভদ্রাসন সরকারি কলেজ, ফরিদপুর, আশুতোষ সরকারি কলেজ,চট্রগ্রাম,খাগড়াছড়ি সরকারি কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ,চট্টগ্রাম সরকারি কলেজ,এবং কক্সবাজার সরকারি কলেজে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামের প্রয়াত বাবু সুর্দশন বড়ুয়া ও সুমতি বড়ুয়ার পুত্র।

Related Posts