সীতাকুণ্ডে রড প্রস্তুতকারক একটি কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত (২৫)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তিনিও মারা যান












