চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুগ্রুপে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কলেজের পশ্চিম হোস্টেল গেইটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সমর্থিতরা সভাপতি মাহমুূুদুল করিম সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন মাহমুদুল করিম। এতে ৩ জন আহত হয়েছপন।
আহতরা হলেন, মেহেরাজ সিদ্দিক পাবেল(২০) ডিগ্রি ২য় বর্ষ, জাহেল অভি (২২) অনার্স ২য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং মোঃ মিনহাজ উদ্দিন(২১) অনার্স ১ম বর্ষ ইতিহাস
অভিযোগে জানা গেছে,বিকাল সাড়ে ৪টার দিকে মাহমদুল করিম সমর্থকরা হোস্টেল গেইগে দাঁড়িয়ে আলাপ করার সময় প্রতিপক্ষ গ্রুপের একদল কর্মী তাদের উপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
মাহমুূুদুল করিম বলেন, সন্ত্রাসী টিনুর মদদে সুভাষ মল্লিকের ক্যাডাররা আমাদের কর্মীদের উপর হামলা করেছে। হামলায় আমাদের তিন জন কর্মী আহত হয়। তিনি বলেন, তিনজন সাধারণ শিক্ষার্থীকে অহেতুক মারধর করেছে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, কলেজের শিক্ষার্থীরা কেন বার বার মারধরের শিকার হবে।
তাদের জীবনের কি কোনো মূল্য নেই? আমি প্রশাসনকে তাদের নিরাপত্তার জোর দাবি জানাই।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, পার্সিভিল হিলে কিছু সস্ত্রাসীদের আনাগোনা রয়েছে। সেখানেই অস্ত্রধারী এ সন্ত্রাসীরা আড্ডা দেন। তাদের যন্ত্রণায় ওই এলাকার মানুষ অতিষ্ঠ। একেক দিন একেকজনকে তারা মারধর করছে। তারাই এ ঘটনা ঘটাতে পারে। আর বিকেল ৫টায় যেহেতু এ ঘটনা ঘটেছে সে সময়ে তো হোস্টেল গেটে কোনো শিক্ষার্থী থাকার কথা না। কলেজ সময় তো দুইটাই শেষ।












