উপজেলা চট্টগ্রাম

সীতাকুণ্ডে ভারতীয় নাগরিকের সাথে বাল্যবিবাহের অপরাধে অর্থদণ্ড

 

সীতাকুণ্ডে বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে একজন ভারতীয় নাগরিক ও বিবাহের আয়োজককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাশঁবাড়িয়া বাদামতল এলাকার অরুণ বাবুর খোলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে বাশঁবাড়িয়ার বাদামতল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শান্তা নাথ নামের ১৪ বছরের এক কিশোরীর বিবাহ আয়োজনের অপরাধে আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আয়োজিত বিবাহের বর সুশান্ত নাথ (২৭) নামের একজন ভারতীয় নাগরিক। তিনি বিবাহ করতে বাংলাদেশে এসেছিলেন বলে জানাযায়, উপজেলা সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ও সংশ্লিষ্ট ধারায় বিবাহের আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কিশোরীর মা-বাবাসহ আয়োজক ও অভিযুক্তকে সতর্ক করা হয়। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে বরকে দেশ ত্যাগ কথা বলা হয়েছে

Related Posts