চট্টগ্রাম শোক ও স্মরণ

ফটিকছড়ির প্রবীণ গুণী ব্যক্তিত্ব আলহাজ্ব বজল আহমেদ আর নেই

ফটিকছড়ির প্রবীণ গুণী ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মনিরা কমিউনিটি কমপ্লেক্সের স্বত্বাধিকারী আলহাজ বজল আহমেদ চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, পুত্র ও তিন কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সকাল দশটায় ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে এবং সকাল ১১ টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তার বড় ছেলে আমেরিকা প্রবাসী ডাক্তার মহিউদ্দিন সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Related Posts