চট্টগ্রাম শিক্ষা-ক্যাম্পাস

উৎসবমুখর পরিবেশে হালিশহর গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় ‘AGES’নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হালিশহরের গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের (AGES) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এতে দেলোয়ার-আফতাব এর নেতৃত্ব নতুন কমিটি বিপুল ভোটের বিজয়ী হয়েছে

গণতান্ত্রিক চর্চা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) ২০২৬ তারিখে বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী নির্বাচনের আয়োজন করা হয়।

সকাল থেকেই রঙিন পোস্টার, ফেস্টুন আর ভোটারদের সুশৃঙ্খল লাইনে পুরো বিদ্যালয় চত্বর রূপ নেয় প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের মিলনমেলায়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের বিপরীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়া পদ ছাড়া ৭টি পদে মোট ১৮ জন প্রার্থী (ছাত্র ও ছাত্রী) প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনে ‘দেলোয়ার-আফতাব’ নেতৃত্ব নতুন কমিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ভোটে নির্বাচিত পদসমূহ সভাপতি: মোঃ দেলোয়ার হোসেন (৮৬ ব্যাচ)
, ১ম সহ-সভাপতি: মোঃ গোলাম সরওয়ার (৯২ ব্যাচ), সহ-সভাপতি: মোঃ গিয়াস উদ্দিন, মোঃ জাবেদ ও শারমিন জাহান রুহি, সাধারণ সম্পাদক: আফতাব হোসেন লিটন (৮৮ ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ ইকবাল হোসেন, আসিফ আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক: শামশুজ্জোহা আজাদ পলাশ, সাংস্কৃতিক সম্পাদক: আকতার হোসেন রিশাদ, ছাত্রী বিষয়ক সম্পাদক: শারমিন আফরোজ তনু।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলো অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ খান,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কারিউল মাওলা, সহ-দপ্তর সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ শাহদাত হোসেন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রিমন হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মেহেদি হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহিম অমিক।

ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান। দীর্ঘদিন পর প্রিয় প্রাঙ্গণে একত্রিত হতে পেরে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে ওঠেন বর্ণিল স্মৃতিচারণায়।

নতুন গঠিত কার্যনির্বাহী পরিষদ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সুদৃঢ় সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষাবৃত্তি প্রদান এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেছে।

Related Posts