চট্টগ্রাম ধর্ম

ফতেয়াবাদে সত্যানন্দ গিরি’র আবির্ভাব দিবসের অনুষ্ঠান  বৃহস্পতিবার

 

শঙ্কর মঠ ও মিশনের প্রথম আচার্য্যদেব যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী সত্যানন্দ গিরি মহারাজের ১৪৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে শ্রীশ্রী গীতা পারায়ণ ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদস্থ সাধুর পাহাড়ের সত্যানন্দ মঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে-মঙ্গলারতি, গুরুবন্দনা, হরিওঁ কীর্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গুরুপূজা, সমবেত প্রার্থনা, স্বামীজীর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন সীতাকুন্ড আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। গীতামৃত পরিবেশনা ও পরিচালনায় থাকবেন শঙ্কর মঠে ব্রহ্মচারী ও সাধু-সন্যাসীবৃন্দ। অনুষ্ঠিতব্য আবির্ভাব দিবসের অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী সত্যানন্দ মঠ পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি ডা. অশোক কুমার দেব বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ##

Related Posts