চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর ২০২৬ ইং, সোমবার, কে.বি. কনভেনশন হলে সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ মুহাম্মদ তাজুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতির সূচনা বক্তব্যে আব্দুল মান্নান টেরীবাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সাধারণ সভা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী সভার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরবর্তীতে সমিতির অর্থ সম্পাদক অধ্যক্ষ ইমরানুল হক সাইয়েদ বিগত দুই বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব সভায় উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার পর সমিতির আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এছাড়া সভায় সমিতির গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় (২০২৭-২০২৮) নির্বাচন উপলক্ষে মফিজুল ইসলাম রয়েলকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হঠন করেন।
সভায় সদস্যদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যরা সমিতির বিভিন্ন কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সাংগঠনিক নানা বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন। সমিতির দায়িত্বশীল কর্মকর্তারা সদস্যদের বিভিন্ন প্রশ্নের সাবলীলভাবে উত্তর প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল এবং সম্মানিত উপদেষ্টা খাইরুল ইসলাম কক্সি, মোহাম্মদ ইসমাইল ও আহমদ হোছাইন। বক্তারা টেরীবাজারের ব্যবসায়ীদের ঐক্য, সমিতির সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা, আর্থিক স্বচ্ছতা এবং ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের নেতৃবৃন্দসহ কার্যকরী পরিষদের সহ-সভাপতি মোঃ আলমগীর, মোঃ ফরিদুল ইসলাম ও মোঃ গোলাম নবী; যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন; সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন ও এস.এস.এস. বাহাদুর; সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব; আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ; সমাজকল্যাণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ; দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ; অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম; সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ, মোহাম্মদ জাবেদ ও মোঃ আবু ছালেক।
এছাড়াও সভায় টেরীবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।












