চট্টগ্রামের পটিয়ার ধলঘাটে অবস্থিত শ্রীশ্রী বুড়াকালী বিগ্রহ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আগামীকাল অনুষ্ঠিত হবে। সুপ্রাচীন ঐতিহ্যবাহী
চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা এবং ক্রাইম কনফারেন্স ( অপরাধ পর্যালোচনা সভা) বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। এই সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য ও পেশাগত […]
খুলনা জেলা স্টেডিয়াম থেকে আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের ৬৪ জেলা সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন পরবর্তী চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম প্রান্তে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী […]
উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সিবিট পুলিশ ফাঁড়ির ইনচার্জ […]
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, তৃণমূল থেকে শুরু করে সকল মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। এজন্য চিকিৎসকগণের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত স্বচ্ছতা, আন্তরিকতা ও দক্ষতার সাথে পালন করতে হবে। চিকিৎসকদের পেশাগত ও সামাজিকভাবে যে অবস্থান রয়েছে, তা অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে তাদের কাজের সুযোগ, সামাজিক অবস্থান ও […]
কারও ক্যান্সারের চিকিৎসা থেমে আছে অর্থের অভাবে। কেউ চোখের ছানি অস্ত্রোপচার করাতে পারছেন না। কেউ অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আবার কারও দুশ্চিন্তা ছোট বোনের বিয়ের খরচ। আলাদা আলাদা সংকট নিয়ে তাঁরা এসেছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানিতে। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলা […]
সীতাকুণ্ডে লরির ধাক্কায় নিহত হয়েছেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি থামানো […]
চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র ও চাল বিতরণ করেছেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আবদুল মান্নান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী আসনের সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর। অনুষ্ঠানে আরও […]
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে মুক্ত করা হয়েছে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের মধ্যস্থতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে […]
সনজিত কুমার শীল। আরব আমিরাত। আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫) নিহত হয়েছেন। গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান,পরিবার সহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে গতকাল সোমবার আনুমানিক রাত […]






















