প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন আরও চারজন। শপথ গ্রহণের জন্য তারা বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন
নিজস্ব প্রতিবেদক দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের (এমপি) প্রত্যক্ষ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর […]
নিজস্ব প্রতিবেদক বঙ্গভবনের দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল […]
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। এটি মোকাবেলায় বর্তমান সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা-মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) কাজ করে যাচ্ছে। ভেক্টরবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ ও সিভাসু’র সাথে ইতোমধ্যে এমএসএফ’র সাথে চুক্তি সাক্ষর হয়েছে। চট্টগ্রামের মানুষকে নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাখতে আমরা […]
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সারওয়ার আলমগীর জাতীয় সংসদে মঙ্গলবার প্রথমবারের মতো বক্তব্য রেখেছেন। বক্তব্যের শুরুতে সারওয়ার আলমগীর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংসদে কথা বলার সুযোগ দেওয়ায় স্পিকারকে ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে এসেছেন এবং ফটিকছড়ির মানুষের কল্যাণে কাজ করতে চান। মঙ্গলবার […]
দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার অসহায় বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে টেরীবাজার ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে সোমবার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে প্রায় এক হাজারেরও অধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে টেরীবাজার ব্যবসায়ী সমিতি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই […]
চট্টগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা বলেছেন, পরিকল্পিত জনসংখ্যা আলোকিত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হলে সাম্যের ভিত্তিতে পরিবার পরিকল্পনা সেবা আরও বেগবান করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় আসার পর জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে নিরলসভাবে কাজ […]
রনজিত কুমার শীল, চট্টগ্রাম থেকে ঃ টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার […]
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জাতীয় সংসদের স্পীকার এম হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। আইনি জঠিলতার কারণে নির্বাচনের প্রায় ৫ মাস পর তিনি শপথ নিলেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এর আগে একইদিন বিকেলে নির্বাচন কমিশন […]
শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ২৬ জুন মন্দির স্থায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলার শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দিরে সভায় সভাপতিত্ব করেন ধলঘাট-আহলা মিলন সংঘের স্থায়ী কমিটির সভাপতি বাবু শিব প্রসাদ দাশ’র সঞ্চালনায় শারদীয় […]






















