নিজস্ব প্রতিবেদক ভোজ্য তেলের সরকার নির্ধারণ দাম মানছে না বিক্রেতারা। আগের দামেই বিক্রি হচ্ছে খুচরা বাজারপ। কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৬ থেকে ১২০ টাকায় ও বোতলজাত
হযরত আলী(র.)এর খেলাফত আমলের পবিত্র কোরআন শরীফ সর্ব সাধারনের জন্য উন্মোচন হলো মাইজভান্ডার দরবারে মো.এমরান হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি হযরত আলী(র.) এর খেলাফত আমলের ( ৬৬১ খ্রিষ্টাব্দ) তাঁর কাছে সাহাবাগন অর্পিত পবিত্র কোরআন শরীফের অনুমোদিত প্রতিলিপি চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবারের রহমান মঞ্জিলে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর হুজারা শরিফে সর্ব সাধারনের জন্য উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৯ […]
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় আশরাফ চৌধুরী ইমন( ২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। নিহতের ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, নিহতের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, কেন? কি কারণে দুর্বৃত্তরা আশরাফকে […]
নিজস্ব প্রতিবেক করোনায় আক্রান্ত হয়ে ইপিজেড থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ছয়জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেলেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো […]
কক্সবাজার প্রতিনিধি টানা তিন দিনের ছুটিতে লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। তিল ধারণের ঠাঁই নেই বিশ্বের দীর্ঘতম এই সৈকতে। সংশ্লিষ্টরা বলছেন, বেশ কয়েকদিন আগে থেকেই আগাম বুকিং হয়ে আছে সাড়ে ৪ শতাধিক হোটেল-মোটেল-রিসোর্টের সবগুলোই। এসব হোটেল-রিসোর্টে দেড় লাখ মানুষের রাত যাপনের সুযোগ থাকলেও বাকি পর্যটকরা রাতে কোথায় থাকবেন তা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে। পর্যটকদের […]
নিজস্ব প্রতিবেদক দেশে মোট জনসংখ্যার এক শতাংশ লোক টিকা নিয়েছেন দেশে বৃহস্পতিবার পর্যন্ত টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন। যা এক শতাংশেরও কিছুটা বেশি। আর আমাদের আগে টিকা কার্যক্রম শুরু করার পরও ভারত এই টার্গেটে যেতে পারেনি। ‘করোনা সংক্রমণের গতিবিধি ও টিকা’শীর্ষক বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) সংলাপ অনুষ্ঠানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা […]
সিনিউজ ডেস্ক করোনা মহামারির কারণে বন্ধ থাকা ই-ট্যুরিস্ট ভিসা শিগগির চালু করছে ভারত। বিষয়টি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘মিন্ট’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। হর্ষ বর্ধন বলেন, ভারত ইতোমধ্যে মেডিকেল ভিসা ইস্যু শুরু করেছে। শিগগির ই-ট্যুরিস্ট ভিসা চালুর পরিকল্পনা আছে। ভারতে […]
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামে বৃহস্পতিবার একদিনেই টিকা নিয়েছেন ২১ হাজার ৫২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১ হাজার ৬৪২ জনে। এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন দুই লাখ ৪০ হাজার ৬৫১ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ১৪ উপজেলায় ১০ […]
রুপন দত্ত আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অভিনব কায়দায় স্যালাইনের প্যাকেটে ভরা চল্লিশ লিটার চোলাই মদ উদ্বার করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা মো. ইলিয়াছ পালিয়ে যায়। সে দক্ষিণ গুয়াপঞ্চক মৃত নুরুল ইসলামের পুত্র। সরেজমিন দেখা যায়, গোপন সংবাদের ভিত্তিতে […]
মো.এমরান হোসেন.ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মুক্তিযোদ্ধা চত্তরে যানজট নিরসন করতে মাঠে নেমেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সায়েদুল আরেফিন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ওই স্পটে ঘন্টাকানিক তীব্র যানজট সৃষ্টি হলে তিনি তাৎক্ষণিক তাঁর গাড়ি থেকে নেমে সকলকে দ্রুত ব্যবস্থা নিতে বলেন এবং সিএনজি চালকদের যত্রতত্র গাড়ি না রাখার জন্য সর্তক করেন। […]






















