নিজস্ব প্রতিবেদক ইশতেহারে জলাবদ্ধতা সমস্যা সমাধানসহ ৯ ভাগে ৭৫টি প্রতিশ্রতি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। শনিবার দুপুরে নগরীর জামালখানে একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম সিটি করপোরেশন
অনলাইন ডেস্ক: নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের দীর্ঘসময় কাটানোর ঘটনায় ডেপুটি জেল সুপার সাকলাইনসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত মহাকারাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন। কারাগার-১ এর ডেপুটি জেল সুপার সাকলাইন ছাড়া বাকি দুজনের একজন সর্বপ্রধান কারারক্ষী এবং একজন সার্জেন্ট। […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করর্পোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। এতে ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নির্বাচনের রিটার্নিং অফিসার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার সিটি নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৪ বিধান […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি)। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ইশতেহার ঘোষণার বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য […]
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মডেল টাউন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। শুক্রবার (২২ জানুয়ারি) নগরের পতেঙ্গা ও দক্ষিন হালিশহর এলাকায় গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন। রেজাউল করিম চৌধুরী বলেন, ‘পতেঙ্গা হালিশহরের কৃষিজ পণ্য একসময় বেশ সমাদৃত ছিল। […]
আইটি ডেস্ক: গুগলে প্রকাশিত সংবাদের লভ্যাংশ চায় অস্ট্রেলিয়ার গণমাধ্যম। এ উদ্দেশ্যে নতুন একটি আইনও জারি করেছে দেশটির সরকার। তবে নির্দিষ্ট অংকের কোন মুনাফা দিতে চাচ্ছে না গুগল। নতুন আইনের বিরোধীতা করে উল্টো অস্ট্রেলিয়াতে সেবা দেয়া বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে বেশ জলঘোলা করেছে দুপক্ষ। সিনেটের শুনানিতেও চলেছে উত্তপ্ত বাক্য বিনিময়। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের […]
নিজস্ব প্রতিবেদক: শীর্ষ কর্মকর্তাদের সম্পদের বিবরণ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, এমডি এবং নিম্নতর দুই পদের কর্মকর্তাদের আয় ও সম্পদের তথ্য নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এমনকি পারিবারিক সূত্রে কেউ কোনো সম্পদ বা ব্যবসায়ের অংশীদার হলে সে তথ্যও দিতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে এসব তথ্য […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। সরকারী একজন চাকরিজীবী হওয়ার সত্ত্বেও নিজ নামে তার কর্মস্থলের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমমোক্তারনামা নিয়ে জমি অধিগ্রহণের টাকা উত্তোলন করতেন তিনি। এ আমমোক্তানামার বিপরীতে লোকজনের কাছ থেকে তিনি মোটা অংকের কমিশন হাতিয়ে নিতেন। এতে অল্প কয়েক বছরের মাথায় অবৈধ অর্থ-সম্পদের […]
নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচার রোধ ও আর্থিক প্রতিষ্ঠানের তদারক-নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের আভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগে গত এক যুগে কোন কোন কর্মকর্তা দায়িত্বে ছিলেন, তাদের নাম, পদবী, ঠিকানাসহ বিস্তারিত জানতে চেয়েছে হাই কোর্ট। এই সময় (২০০৮ থেকে ২০২০ সাল) অর্থপাচার রোধে সংশ্লিষ্ট বিভাগের এসব কর্মকর্তার ব্যর্থতা আছে কি না, ব্যর্থ হয়ে […]
নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের মিছিলে নেতাকর্মীদের ওপর কাজির দেউড়ি এলাকায় হামলার অভিযোগে বিএনপি ও যুবদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মামলায় আরও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চত করে কোতোয়ালী থানার […]






















