বিএনপি নেতাদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা আগুন সন্ত্রাস চালাচ্ছে, পুলিশ হত্যা করেছে, ইসরাঈলি বাহিনীর অনুকরণে
পটিয়া প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়ার চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু এ নির্বাচন চলে বিকেল ৪ টা পর্যন্ত। একটানা ৬ ঘন্টা ধরে চলে ম্যানেজিং কমিটির এ নির্বাচনে ১ হাজার ৪৩৫ জন ভোটারের মধ্যে ৮১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ […]
মো.এমরান হোসেন.ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন রামগড় ব্যাটালিয়ন (৪৩বিজিবি) চট্টগ্রাম জেলার বিওপি কর্তৃক অভিযান চালিয়ে উদ্ধারকৃত মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে ফটিকছড়ির বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এর মধ্যে ছিল ৭২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১৯২৭ […]
মতি টাওয়ারের সুনামধন্য ”লেডিস এক্সেসরিজ ম্যাচিং টাচ” দ্বিতীয় শাখা আজ শুক্রবার বেলা ৪ ঘটিকায় আখতারুজ্জামান সেন্টারের শপ নাম্বার ২০৯-২১০ উদ্বোধন করেন নারী উদ্যোক্তা এবং চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সদস্য সোনিয়া আজাদ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোনিয়া আজাদ বলেন- আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বেকারত্ব কমাতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নিরলস কাজ করে […]
গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছেন। সাবেক বাণিজ্যমন্ত্রী […]
মো.এমরান হোসেন.ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি বিএনপি ডাকা অবরোধ’র প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়ি আ.লীগের শান্তি সমাবেশে যোগ দেয়ার প্রক্কালে হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে নগরের চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। তিনি গতকাল ০২ নভম্বের সকাল ১১ টার দিকে নিজ বাড়ী থেকে বাহির হয়ে আজাদী বাজার অতিক্রম করলে গাড়িতে অসুস্থ হয়ে […]
সারাদেশে আন্দোলনের নামে বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধী চক্রের নাশকতা, পুলিশ হত্যা,জ্বালাও পুড়াও হরতাল অবরোধের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নগীর এনায়েত বাজার ও জামালখান ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। আজ বিকেল ৫ঘটিকায় নগরীর কাজিরদৌড়ি মোড়ে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে ও […]
সরকারের পদত্যাগের একদফা দাবী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবীতে বিএনপির ডাকে সারাদেশে তিনদিনের লাগাতার অবরোধ কর্মসূচির ৩য় দিন বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন প্রবেশপথ ও মহাসড়কে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। পুলিশের শত বাধা বিপত্তির মধ্যেও দুপুরে হাটহাজারী নাজিরহাট রেল লাইনের অক্সিজেন এলাকায় মহানগর যুবদল নেতা আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে ও ১ […]
সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড গঠন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ২৮ অক্টোবর সাংবাদিকসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজ) সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতাবিরোধীদের এদেশে কোনো অধিকার নেই। তারা […]
বুধবার দুই নম্বর গেইট মোড়ে বেলা ৩ টায় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এ মন্তব্য করেন। বিএনপি-জামায়াত এর অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী […]






















