Home Blog Left SidebarPage 475
আন্তর্জাতিক লিড নিউজ স্বাস্থ্য

কোভিড রোগীর মৃত্যুহার ৮.৫ শতাংশ কমাতে পারে যে ওষুধ

সিনিউজ ডেস্ক: করোনা রোগীদের আশা দেখাচ্ছে আর দুটি ওষুধ। একটি গবেষণা প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‌মারাত্মকভাবে অসুস্থ করোনা রোগীদের ক্ষেত্রে রুমাটইড আর্থ্রাইটিসের ওষুধ অ্যাকটেমরা বা
গণমাধ্যম টুকিটাকি স্যোশাল মিডিয়া

ধর্ষকের চেয়ে বেশী আমি আপনাদের ঘৃণা করি

নাজনীন মুন্নী: কলাবাগানে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে ১৭ বছরের এক তরুণীকে। ঘটনা বিস্মিত হওয়ার মতো না!! শুনতে শুনতে আমি অভ্যস্ত.. আমি বিস্মিত আপাত শিক্ষিত নামের কিছু মূর্খ ইতর লোকের মানসিক অবস্থানে।!!! স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে মৃত্যু বলে তারা দায় দিতে চাচ্ছেন মেয়েটিকে। মাথা থেকে ধর্ষণ ইচ্ছা নামিয়ে রেখে যদি সুস্থ মাথায বিচার করেন তবে দেখবেন… […]
জাতীয় লিড নিউজ

বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে: আইজিপি

সিনিউজ ডেস্ক: পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, আগামীতে দেশের অর্থনীতিসহ সব দিকেই এগিয়ে যাচ্ছে। দেশের এ অগ্রযাত্রায় আমাদের সব ক্ষেত্রেই […]
তথ্যপ্রযুক্তি লিড নিউজ

অবৈধ ও নকল মোবাইল সেট এর বিরুদ্ধে ব্যবস্থা

সিনিউজ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, আগামী ১ জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে অবৈধ সেটগুলো বন্ধ করে দেয়া হবে। তবে বিদ্যমান সেটগুলো যাদের হাতে আছে তাদের বিরক্ত না করে এ কাজ চালিয়ে নিতে চাই। যেগুলো নতুন করে আসবে […]
আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিদেশ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। গত বছরের জানুয়ারিতে ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে ড্রোন হামলায় হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। গত বছরের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের বাইরে হাশদ আল-শাবি গোষ্ঠির উপপ্রধান মুহান্দিস মার্কিন ড্রোন হামলায় নিহত হন। একই হামলায় নিহত […]
চট্টগ্রাম লিড নিউজ স্বাস্থ্য

চট্টগ্রামে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৫৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩১ হাজার ২১২ জন। এসময়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে […]
নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

চসিক নির্বাচন
আজ থেকে প্রচারনায় নামছে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচারণায় আজ (শুক্রবার) ফের মাঠে নামছে প্রার্থীরা। প্রচারণর প্রথম দিনেই মেয়র পদে প্রধান দুই প্রার্থী জুমার নামাজ পড়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী পারিবারিক মসজিদ বহদ্দারবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ড থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু […]
আইন আদালত

সাঈদীর বিরুদ্ধে বাদীর সাক্ষ্য

আদালত প্রতিবেদক: আয়কর ফাঁকির মামলায় মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী। বুধবার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন বাদী মাছুমা খাতুনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। বাদীর আংশিক […]
আইন আদালত

সাবরিনা-আরিফের বিরুদ্ধে গৃহকর্মীর সাক্ষ্য

আদালত প্রতিবেদক: করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আকলিমা আক্তার নামে এক গৃহকর্মী। বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে সাক্ষী হাজির হয়ে […]
আইন আদালত

মামুনুলের বিরুদ্ধে প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি

আদালত রতিবেদক: ভাস্কর্যবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আগামী ৩ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন না আসায় ঢাকা মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ প্রতিবেদন […]