ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন প্রণয় কুমার ভার্মা। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে ভিয়েতনামে নিযুক্ত ভারতীয়
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলঘরিয়ার ফ্ল্যাটে নিয়োগ দুর্নীতির টাকা রাখতে আসতেন স্বয়ং পার্থ চট্টোপাধ্যায়। সব টাকাই প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তিনি শুধু নির্দেশ পালন করতেন। ইডির সামনে নাকি এমনই বিস্ফোরক বয়ান দিয়েছেন পার্থবাবুর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। অন্তত ইডির দাবি তাই। তদন্তকারী আধিকারিকরা বলছেন, নিয়োগ দুর্নীতির টাকা অনেক সময় আসত পার্থবাবুর এসকর্ট কারেও। এমনকী, এই ফ্ল্যাটে কারা কারা […]
বুধবার (২৭ জুলাই) যা জল্পনা ছিল, বৃহস্পতিবার (২৮ জুলাই) তাই-ই হয়েছে। মন্ত্রীত্ব, দল, পদ সবকিছুই গেছে পার্থ চট্টোপাধ্যায়ের। শিল্প, তথ্যপ্রযুক্তি এবং পরিষদীয় এই তিন দফতরের মন্ত্রীর পদ থেকে বৃহস্পতিবার সরানো হয়েছে পার্থকে। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে এসব দফতরের দরজা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার নামফলকও। এদিন দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। তার পরই […]
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি ফ্ল্যাট থেকে বুধবার অন্তত নগদ ২০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। কলকাতার বেলঘরিয়ার এলাকার ক্লাব টাউন আবাসনের নবম তলার একটি ফ্ল্যাটে বুধবার রাতে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এ অভিযান চালায়। ইডি বলছে, এই ফ্ল্যাটের মালিক […]
পশ্চিম জার্মানির একত্রীকরণের উদাহরণ টেনে ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে এক দেশ গড়া যেতে পারে বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল হরিয়ানার গুরুগ্রামে ক্ষমতাসীন বিজেপির জাতীয় মাইনরিটি মোর্চার ৩ দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মনোহর লাল এ মন্তব্য করেন। তিনি […]
তিন বছরেই অঢেল সম্পদের মালিক পার্থ ঘনিষ্ট অর্পিতা কলকাতা প্রতিনিধি রাজারহাট-নিউটাউনে ছ’টি বিলাসবহুল ফ্ল্যাট। হরিদেবপুরের আবাসনে আরও তিনটি এবং বেলঘরিয়ায় দু’টি। অর্থাৎ, শহরেই তাঁর ফ্ল্যাটের সংখ্যা ১১। এছাড়া শান্তিনিকেতনে রয়েছে তিনটি বাড়ি। এক একটির দাম কমপক্ষে ৮০-৯০ লক্ষ টাকা। সঙ্গে প্রায় কোটি টাকার ইন্টিরিয়র ডেকরেশন। শুধু নগদ নয়, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি-বৈভবে চোখ কপালে উঠেছে […]
সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে প্রায় ২৭ ঘণ্টা একটানা জেরার পরে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে। সাবেক এ শিক্ষামন্ত্রীকে শনিবার আদালতে তোলা হবে। এদিকে গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও। তার বাড়ি থেকে বুধবার উদ্ধার করা হয় নগদ […]
ভারতের পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহকারী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি রুপি জব্দ করেছে দেশটির কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পার্থ চট্টোপাধ্যায় সাবেক শিক্ষামন্ত্রী। স্থানীয় সময় গতকাল শুক্রবার ওই অভিযান চালানো হয়। কেন্দ্রীয় সরকারের অধীন তদন্ত সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘উদ্ধার হওয়া এ অর্থের সঙ্গে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির সম্পর্ক […]
ভারতের কোলকাতায় রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চবি’র ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই শিক্ষার্থীর নাম শাজমিলা জিসমাম মুন(২২) বলে জানা গেছে। গত রবিবার(১০ জুলাই) কলকাতায় বিড়লা তারামণ্ডলের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুইদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার(১২ জুলাই) তার মৃত্যু হয়। গুরুতর আহত […]
অর্থপাচারে অভিযোগে ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পিকে) হালদারের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে কলকাতার বিশেষ আদালত। স্পেশাল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) আদালতের বিচারক জীবন কুমার সাধু এ আদেশ দেন। আদালত পি কে হালদার ও তার ৫ সহযোগীকে আগামী ২০ জুলাই আবার আদালতে হাজির করার নির্দেশ দেন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট […]






















