ভারতে ভ্রমণ ভিসায় ঘুরে আসার মেয়াদ তিন মাস পূর্ণ না হলে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন পাসপোর্ট যাত্রীরা। কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের এই
বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে তিরস্কার করেছে ভারতের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নূপুর শর্মার মন্তব্যকে ‘বিরক্তিকর এবং অহংকারপূর্ণ’ উল্লেখ করে জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আদালত। দেশের বিভিন্ন স্থানে নূপুর শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর দিল্লিতে স্থানান্তরের জন্য তার আবেদনের শুনানিতে অংশ নিয়ে আদালত বলেছেন, তিনি সারাদেশে মানুষের ‘আবেগকে উস্কে’ […]
ভরা আদালত কক্ষে নিজেকে অবশেষ প্রশান্ত কুমার হালদার বলে স্বীকার করে নিলেন অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগের মূলহোতা পিকে হালদার। মঙ্গলবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতের সিবিআই স্পেশাল কোর্ট-৩ এ হাজির করার পরে আসামিদের পরিচয় পর্বের সময় ভরা আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে হাত তুলে নিজের পরিচয় স্বীকার করে নেন তিনি। এ সময় অভিযুক্ত ৬ সহযোগীও নিজেদের পরিচয় […]
প্রধানমন্ত্রী হওয়ার আগে তাঁর প্রতিশ্রুতি ছিল, কেন্দ্রে ক্ষমতায় এলে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত কালো টাকা দেশে ফেরত আনবেন। আর সেই নরেন্দ্র মোদীর জমানাতেই ভারতীয়দের সুইস ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ সমস্ত রেকর্ড ভেঙে দিল। সুইস ন্যাশনাল ব্যাঙ্কের তথ্য বলছে, ২০২১ সালে সেখানে ভারতীয় ব্যক্তি ও সংস্থাগুলির মোট আমানতের পরিমাণ ৩৮৩ কোটি সুইস ফ্রাঁ (প্রায় ৩০,৫০০ […]
নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে বৃহস্পতিবার দিল্লি পুলিশ এই মামলা দায়ের করেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিজেপির […]
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)-কে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। শুক্রবারের মতো শনিবারও অশোকনগরসহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পি কে হালদার ও তার সহযোগীদের খোঁজে অভিযান চালায় ইডির কর্মকর্তারা। অবশেষে একটি গোপন আস্তানা থেকে পি কে হালদারকে গ্রেফতার করে ইডির কর্মকর্তারা। এদিন […]
নাছির তালুকদার,আমিরাত চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আগামীকাল শনিবার (২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। শনিবার থেকেই পবিত্র রমজান মাস গণনা শুরু হচ্ছে দেশটিতে। রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির সরকার। চান্দ্রবর্ষ হওয়ায় আরবি বছরের মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। আগামীকাল থেকে সিয়াম সাধনা শুরু করবেন দেশটির মুসলমানরা। […]
সিনিউজ ডেস্ক লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সংগীত জগতের তিন নক্ষত্রের পতন হয়েছে। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ […]
সিনিউজ ডেস্ক উপমহাদেশের সাড়াজাগানো সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন লতা মুঙ্গেশকরের পরিবারের সদস্য রচনা। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, লতা মুঙ্গেশকরের অবস্থা স্থিতিশীল। সতর্কতার অংশ হিসেবে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। খবর পিঙ্ক ভিলার। […]
সিনিউজ ডেস্ক রবিবার সব নজির ছাপিয়ে গেল রাজ্যে করোনা সংক্রমণের এই সাম্প্রতিক স্ফীতি। কোভিডের প্রথম তরঙ্গের সময় গত ২২ অক্টোবর রাজ্যে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল ৪ হাজার ১৫৭। এর পর গত বছর ৪ মে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের সময় দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২০ হাজার ৮৪৬। এ বার ওই নজিরও টপকে গেল কোভিডের সাম্প্রতিক […]






















