সিনিউজ ডেস্ক ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৫২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জন।
ইউএই প্রতিনিধি : সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ( ১৮ মে) দুপুরে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করে সংযুক্ত আরব আমিরাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই। জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম […]
কলকাতা প্রতিনিধি গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। প্রতি দিন গরম বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে অস্বস্তিসূচক। রাস্তায় বের হওয়া কষ্টকর হয়ে উঠছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পর পর পাঁচ দিন প্রায় ৫ […]
সিনিউজ ডেস্ক ভারতে করোনায় একদিনে মারা গেলেন ৫০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ তথ্য জানিয়েছে। দিল্লির একটি হাসপাতালে কর্মরত আনাস মুজাহিদ নামে এক চিকিৎসক করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান। জুনিয়র আবাসিক চিকিৎসক আনাস একা নন, তার মতো অসংখ্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোভিডের শিকার হয়েছেন। আইএমএ জানিয়েছে, চলতি […]
সিনিউজ ডেস্ক মহামারি করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। আজ মঙ্গলবার (১৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন নতুন করে৪ আক্রান্ত […]
সিনিউজ ডেস্ক রাজ্য জুড়ে কোভিডে মৃত্যুর দৈনিক সংখ্যা ফের দেড়শো ছুঁইছুঁই হল। এই নিয়ে টানা দু’দিন। সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। রবিবারও স্বাস্থ্য দফতরের বুলেটিনে একই সংখ্যক মৃত্যুর খবর জানানো হয়েছিল। নতুন করে আক্রান্তের সংখ্যাও ফের ১৯ হাজারের বেশি হয়েছে। যার জেরে রাজ্যে সংক্রমণের […]
সিনিউজ ডেস্ক বেশ কয়েক দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের নীচে নামল। ২১ এপ্রিল শেষ বার দেশে নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষের কম। তার পর থেকে বাড়তে বাড়তে ৪ লক্ষ পেরিয়েছিল দৈনিক সংক্রমিতের সংখ্যা। গত এক সপ্তাহ ধরে কমে তা নামল ৩ লক্ষের নীচে। আক্রান্ত কমলেও দেশে দৈনিক মৃত্যু কিন্তু […]
সিনিউজ ডেস্ক আমাকে গ্রেফতার না করলে CBI দফতর ছাড়ব না’, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নারদ মামলায় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারি নিয়ে সরব হয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর সমালোচনায় সুর চড়ালেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী আইন ভাঙছেন এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় FIR দায়ের করেছেন দিলীপ ঘোষ। ‘এই […]
কলকাতা প্রতিনিধি রাজ্যের মন্ত্রী-বিধায়কদের গ্রেফতারির পর নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ শুরু করলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বেলা গড়াতেই রণক্ষেত্রের চেহারা নিল নিজাম প্যালেসের সামনের রাস্তা। বিক্ষোভের মধ্যেই ধস্তাধস্তি শুরু হল কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূল সমর্থকদের মধ্যে। বিক্ষোভকারীরা ইটি বৃষ্টি শুরু করলেন বাহিনীকে লক্ষ্য করে। তাতে আরও উত্তপ্ত হল পরিস্থিতি। শেষে ধৃতদের আদালতে পেশ করার বদলে ভার্চুয়াল শুনানির […]
কলকাতা প্রতিনিধি নারদ মামলায় দলীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের। সোমবার রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ও। ঘটনাচক্রে, তিনি তৃণমূল ছেড়ে বিজেপি-তে গিয়েছিলেন। তবে গত বিধানসভা ভোটে বিজেপি-র হয়ে তাঁর ‘তৎপরতা’ লক্ষ করা যায়নি। এই […]





















