Home Archive by category আন্তর্জাতিক (Page 63)
আন্তর্জাতিক ওপার বাংলা

নারদ মামলায় গ্রেপ্তার তৃণমূলের হেভিওয়েট চার নেতা

নারদ মাম কলকাতা প্রতিনিধি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী, কলকাতার সাবেক মেয়র ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমসহ চার নেতাকে আজ সোমবার গ্রেপ্তার করা হয়েছে। সকালে সিবিআই তাঁদের বাসভবন থেকে তুলে
আন্তর্জাতিক ওপার বাংলা

কবি জয় গোস্বামী করোনায় আক্রান্ত,হাসপাতালে ভর্তি

সিনিউজ ডেস্ক কোভিডে আক্রান্ত হলেন কবি জয় গোস্বামী। কোভিড ফলাফল আসার আগেই রবিবার সন্ধ্যে বেলা তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সকালেই জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে পেটের গোলমালও দেখা দেয়। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডি-তে নিয়ে যাওয়া হয়। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল ৬৬ বছরের সাহিত্যিককে। পরে […]
আন্তর্জাতিক আরব আমিরাত

মোসাফ্ফায় জনতা ব্যাংকের এটিএম বিকল,পরিদর্শন করেন ব্যাংকের সিইও ও বঙ্গবন্ধু পরিষদ সম্পাদক

  নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধি সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবির মোসাফফা ৯ ইনডেক্স এক্সচেঞ্জ সংলগ্ন জনতা ব্যাংক এর এটিএম মেশিন বিকল-গ্রাহকদের এমন এমন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তা পরিদর্শন করেন জনতা ব্যাংক ইউএই এর সিও জনাব আমিরুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার। এসময় সিও জনাব আমিরুল ইসলাম সাময়িক অসুবিধার জন্য দুঃখ […]
আন্তর্জাতিক ওপার বাংলা

৩০ মে পর্যন্ত লকডাউন পশ্চিমবঙ্গে

কলকাতা প্রতিনিধি রাজ্যে এ বার কার্যত লকডাউন। শনিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করল নবান্ন। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বার বাস এবং মেট্রো,এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন […]
আন্তর্জাতিক

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত

  সিনিউজ ডেস্ক কানাডার অটোয়া শহর থেকে টরন্টোয় ফেরার পথে ৪০১ হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি কানাডিয়ান নাগরিক। নিহত ব্যক্তিরা ব্যবসায়ী মনিরুজ্জামান বিজয়, তাঁর শাশুড়ি এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান প্রিমিয়াম সুইটসের অন্যতম কুক লিয়াকত হোসেন। মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হাসপাতালে গতকাল শুক্রবার মারা গেছেন। বাকি দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানিয়েছে পুলিশ। […]
আন্তর্জাতিক ওপার বাংলা

চলছে খুন, ধর্ষণ, লুঠ, আগ্নেয়গিরির উপর বসে রাজ্যঃ রাজ্যপাল

  সিনিউজ ডেস্ক কোচবিহারে তাঁর ‘রাজনৈতিক’ সফর নিয়ে বিতর্ক চলছেই। তার মধ্যেই নন্দীগ্রামে গিয়ে সেই বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে পা রেখেই ফের রাজ্যের তৃণমূল সরকার এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক নিশানা করেছেন তিনি। তাঁর অভিযোগ, ভোট মিটে গেলেও এখনও হিংসা অব্যাহত নন্দীগ্রামে। রাজ্যবাসী হিংসার আগ্নেয়গিরির উপর বসে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ভোট […]
আন্তর্জাতিক ওপার বাংলা

করোনায় মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতার ভাই

  কলকাতা প্রতিনিধি করোনায় মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। মাস খানেক ধরে তাঁর চিকিৎসা চলছিল। ১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে ওখানেই প্রয়াত হন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া। মুখ্যমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত। পরিবারের তরফে […]
আন্তর্জাতিক ওপার বাংলা

হুগলিতে ঈদের দিন  করোনায়  মৃতের সৎকার করলেন মুসলিম প্রতিবেশিরা

কলকাতা প্রতিনিধি ধর্মপ্রাণ তাঁরা। শুধু ভুলে যাননি মানবিকতা। তাই প্রতিবেশী হিন্দু পরিবারে মৃত্যুর খবর এল যখন, তাঁরা খুশির ইদের উৎসব থামিয়ে বেরিয়ে পড়লেন। করোনার ভয়ে কেউ সৎকারের কাজে হাত লাগাতে রাজি হননি। তাই মুসলিম প্রতিবেশীরা এগিয়ে এলেন ধর্মের সংকীর্ণতা সরিয়ে। আশিক মোল্লা, গোলাম সুবানী, গোলাম সাব্বার, শেখ সানি-রা হুগলির পোলবা-দাদপুর ব্লকের বাবনান গ্রামের বাসিন্দা। শুক্রবার […]
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের বিমান হামলার সাথে কামানের গোলাবর্ষণ

  সিনিউজ ডেস্ক গাজায় আরও বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল, অপরদিকে ফিলিস্তিন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার পঞ্চম দিনে বিমান হামলার পাশাপাশি স্থল বাহিনীও হামলায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গানবোট, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ব্যবহার গাজায় বোমা বর্ষণ করা হচ্ছে। খবর আল জাজিরার গত সোমবার […]
আন্তর্জাতিক ওপার বাংলা

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা ৩ থেকে ৪ মাস পরঃ ভারতে সিদ্ধান্ত

. . সিনিউজ ডেস্ক কোভিশিল্ডের দু’টি টিকার ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার প্রস্তাব গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। এর আগে ব্যবধান ছিল ৬ থেকে ৮ সপ্তাহ, এ বার সেটিই বেড়ে হবে ১২ থেকে ১৬ সপ্তাহ। বৃহস্পতিবার দুপুরেই সরকারের বিশেষজ্ঞ প্যানেল কেন্দ্রকে প্রস্তাব দেয়, দু’টি টিকার ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করার। বিকেলের দিকে […]