Home চট্টগ্রাম Archive by category রেলওয়ে (Page 5)
চট্টগ্রাম রেলওয়ে

রেলের বিভাগীয় ব্যবস্থাপক ও স্টেশন ম্যানেজার সাময়িক বরখাস্ত 

    নিজস্ব প্রতিবেদক রেল স্টেশন পরিদর্শনে এসে স্টেশনের সামনের পার্কিং এলাকা অপরিষ্কার অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনা দেখে ক্ষেপে যান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ কারণে তিনি রেলওয়ে
চট্টগ্রাম রেলওয়ে

সিআরবিতে হাসপাতাল নিয়ে প্রধামন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্তঃ রেলমন্ত্রী সুজন

রতন কান্তি দেবাশীষ,চট্টগ্রাম সিআরবিতে রেলওয়ের জায়গায় হাসপাতাল নির্মাণ নিয়ে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, সিআরবির হাসপাতাল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকায় প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, সিআরবির হাসপাতালের প্রকল্পটি গ্রহণ […]
চট্টগ্রাম রেলওয়ে

চট্টগ্রামবাসী না চাইলে সিআরবিতে হাসপাতাল হবেনাঃ রেল মন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক আইনী বাধা এবং চট্টগ্রামবাসী না চাইলে সিআরবিতে বেসরকারি হাসপাতাল হবেনা বলে ঘোষণা দিয়েছেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার দুপুরে রেল ভবনে নাগরিক সমাজ-চটগ্রাম’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি। রেল মন্ত্রী বলেন, এখানে হাসপাতাল করতে হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ থেকে নকশা অনুমোদন করতে হবে। সিডিএ যদি নকশা না দেয় সেখানে […]
উপজেলা চট্টগ্রাম রেলওয়ে

আইআইইউসি কুমিরা রেল স্টেশনের উদ্বোধন

  নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (কুমিরা) ষ্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য নতুন ষ্টেশন ভবন নির্মাণ, প্লাটফর্ম নির্মাণ, ষ্টেশন এপ্রোচ রোড এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজ বুধবার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এর সংসদীয় কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি,। ড. আবু রেজা মোঃ নেজামুদ্দিন নদভী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত […]
চট্টগ্রাম রেলওয়ে

সিআরবিতে হাসপাতাল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক সিআরবিতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজ নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম সার্কিট হাউসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের কল্যাণের জন্য কাজ করে আসছেন। চট্টগ্রামের মানুষ যদি কোনো […]
চট্টগ্রাম রেলওয়ে লিড নিউজ

রেলঃ ফয়সালের টাকা সরানোর পেছনে উর্ধতনদের গাফেলতি নাকি জড়িত?

নিজস্ব প্রতিবেদক রেলওয়ের সহকারি হিসাব কর্মকর্তা ফয়সাল মাহমুদের কোটি টাকা সরানোর পেছনে ওই শাখার উর্ধতন কর্মকর্তাদের গাফেলতি নাকি জড়িত,এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (৯ মে) এই কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,  ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল অ্যাকাউন্ট […]
চট্টগ্রাম রেলওয়ে লিড নিউজ

রেলওয়েতে খালাসি নিয়োগঃ সাবেক জিএম,এজিএমসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক রেলওয়ে পূর্বাঞ্চলে ৮৬৩ জন খালাসি নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ ফারুক আহমদসহ ১২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩১ মার্চ) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন প্রধান যন্ত্র প্রকৌশলী বর্তমানে ঢাকা […]
জাতীয় রেলওয়ে লিড নিউজ

রেলওয়ের নতুন মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরেন্দ্র নাথ মজুমদার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ধীরেন্দ্র নাথ মজুমদার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত ছিলেন। আজ থেকেই তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে […]
গণমাধ্যম রেলওয়ে লিড নিউজ

তথ্য চাওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকি

নিজস্ব প্রতিবেদক: তথ্য চাওয়ায় বাংলানিউজ চট্টগ্রাম ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট জমির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তারেক মোহাম্মদ সামছ তুষার। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তিনি এই হুমকি দেন। জমির উদ্দিন জানান, গত ২৯ ডিসেম্বর নোয়াখালী রুটের ছয়টি স্টেশনের মধ্যে তিনটি স্টেশনের টিকিট বিক্রির ৯২ হাজার […]