নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ২৪ মামলার আসামি নূরে আলম নুরকে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে সহযোগীসহ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শান্তির হাট থেকে আটক করেছে
নিজস্ব প্রতিবেদক: প্রার্থীদের প্রচারণায় ক্রমশঃ জম-জমাট হয়ে উঠছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তবে এই নির্বাচনে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর চেয়ে এই দলের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা দ্বিগুনের চেয়ে বেশী। এইসব বিদ্রোহী প্রার্থী দলের জন্য বিষফোঁড়া হয়ে উঠেছে বলে দাবী করেছেন দলের মনোনয়ন প্রাপ্তরা। আওয়ামী লীগ – বিএনপির মেয়র প্রার্থীসহ অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা শুক্রবার থেকে […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে ৩৫টি ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকলেও বিপরীত চিত্র বিএনপিতে। সংরক্ষিত ওয়ার্ডেও নেই বিদ্রোহীদের চাপ। চসিক নির্বাচনে মনোনয়ন নিয়ে দলে কোন্দল থাকলেও সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সফল বিএনপি। প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী নিশ্চিতে কাজ করছে নগর বিএনপি। ফলস্বরুপ ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড এবং […]
নিজস্ব প্রতিবেদক: তথ্য চাওয়ায় বাংলানিউজ চট্টগ্রাম ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট জমির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) তারেক মোহাম্মদ সামছ তুষার। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তিনি এই হুমকি দেন। জমির উদ্দিন জানান, গত ২৯ ডিসেম্বর নোয়াখালী রুটের ছয়টি স্টেশনের মধ্যে তিনটি স্টেশনের টিকিট বিক্রির ৯২ হাজার […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্টোপলিটন (সিএমপি) পুলিশের পাঁচলাইশ মডেল থানার অধীন বিট পুলিশিং-৩৬ এর উদ্যোগে ও মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্সের সার্বিক সহযোগিতায় নগরীর সুগন্ধা আবাসিক এলাকার দুই নম্বর রোডে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারী (শনিবার) সন্ধ্যায় পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি […]
জে.জাহেদ, বিশেষ প্রতিবেদক।। নতুন বছরের মার্চেই অনুষ্ঠিত হতে পারে ইউপি নির্বাচন। থাকতে পারে দলীয় প্রতীক। আবার নাও থাকতে পারে। তবে থাকার সম্ভাবনা বেশি। এরই প্রেক্ষিতে কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বইছে আগাম নির্বাচনী হাওয়া ও নানা গুঞ্জন। স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে […]
নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী ও লোহাগাড়া এলাকা অভিযান চালিয়ে ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ মোট ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও চট্টগ্রাম জেলা পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) তাদের আটকের বিষয়টি র্যাব ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আটক ছয়জন হলো- কক্সবাজারের মহেশখালী কালারমারছড়া এলাকার জামাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩৬), চকরিয়া বিএম চর এলাকার […]
নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন (জেএম) সেনগুপ্তের বাড়ি ভাঙায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং সব ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণসহ ৫ দফা দাবি জানানো হয়েছে চট্টগ্রামের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ আয়োজিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি থেকে। শুক্রবার (০৮ জানুয়ারি) নগরের চেরাগি পাহাড় মোড়ে আয়োজিত নাগরিক সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সূতিকাগার চট্টগ্রাম সবসময় সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আচরণবিধি প্রতিপালন, নির্বাচনী অপরাধ রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারের সই করা এক অফিস আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়। করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ২৭ জানুয়ারি অনুষ্ঠিত […]
নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা। করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের ২১ মার্চ স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর নির্বাচনী প্রচার প্রচারণায় সরগর হয়ে উঠেছে বন্দরনগরী। শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহ আমানত (রা.) মাজার জেয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ডা. শাহাদাত হোসেন […]






















