সীতাকুণ্ডের চন্দ্রনাথ মহাতীর্থে শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। সিঁড়ি বেয়ে প্রায় ১২০০ ফুট উঁচুতে পাহাড় চূড়ায় চন্দ্রনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ
সনজিত কুমার শীল সংযুক্ত আরব আমিরাত রাস আল খাইমায় শ্রী শ্রী জ্যোতি লোকনাথ সেবাশ্রমের নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন এবং ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। গত ৩রা ফেব্রুয়ারি শুক্রবার রাস আল খাইমা মামুরায় ফিতা কেটে মন্দিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর, ধর্মানুরাগী শিল্পপতি অদুল কান্তি চৌধুরী। প্রদীপ প্রজ্বলন করেন আল আল আইন মরুতীর্থ প্রবাসী গীতা […]
ঐতিহ্যবাহী সরকারী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে বিদ্যার দেবী শ্রীশ্রীসরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জানুয়ারি বুধবার রাতে অধিবাসের মাধ্যমে বাণী অর্চ্চনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে আজ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে সুসম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল ইসলামের সার্বিক তত্তাবধানে হিন্দু শিক্ষকগণের সহযোগিতায় ‘কলেজিয়েটস বাণী অর্চনা উদযাপন পরিষদ-২০২৩’ নামক সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন […]
চট্টগ্রামে সাংবাদিকদের সমাবেশ চট্টগ্রামে প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি ও ক্যামরা কেড়ে নেয়ার ঘটনায় আগামী ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী থানার ওসি জাহিদকে প্রত্যাহার ও শাস্তির দাবী জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাৎক্ষনিক সমাবেশে সাংবাদিকরা এ দাবী জানান। অন্যতায় সব সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ব ভাবে কর্মসুচী পালন করবে। চট্টগ্রাম টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীনের […]
চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৪তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে দিনব্যাপী অখÐ গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠানমালাসহ বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন আজ ১৩ জানুয়ারি ২০২৩ ইংরেজি শুক্রবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল-গুরু পূজা, মঙ্গলারতি, […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে শুধু নয়, মানুষে মানুষে আত্মিক সম্পর্ক আরো গভীরতর করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, এখন আর আকাশ থেকে কুড়ে ঘর দেখা যায় না, বাস্তবিক অর্থে কুড়ে ঘর হারিয়ে […]
সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দিদারুল আলম বলেছেন, আধ্যাত্মিক জীবন চর্চার মহাতীর্থপীঠ শঙ্করমঠ ও মিশন। এ মঠের গীতাপ্রজ্ঞাতীর্থ শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের অন্যতম উত্তরসুরী ও মঠের বর্তমান অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ শ্রীমদ্ভগবদ্গীতা প্রচারের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস সাধনা করে যাচ্ছেন। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে […]
সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনে প্রতিষ্ঠিত শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী,রুদ্রাভিষেক, আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫১তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৪তম, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৭তম শুভ আবির্ভাব দিবস ও অখন্ড গীতাপাঠের ৪২তম আসর উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ নভেম্বর বুধবার […]
সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনে প্রতিষ্ঠিত শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী, আচার্যপাদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫১তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৪তম, শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৭তম শুভ আবির্ভাব দিবস ও অখন্ড গীতাপাঠের ৪২তম আসর উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আগামীকাল ১৬ নভেম্বর বুধবার থেকে মঠ প্রাঙ্গনে শুরু হচ্ছে। […]
দেবেশ বড়ুয়া, প্যারিস থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত প্রজ্ঞাবংশ মহাথের প্রতিষ্ঠিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাব্রত পালনের পর আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত এক মাস সময়ের মধ্যে কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয় । এরই ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে গতকাল রবিবার ৬ ডিসেম্বর […]






















