অনন্তকালব্যাপী অখন্ড গীতা পাঠের প্রবর্তক, উপমহাদেশের কিংবদন্তি অধ্যাত্ম মহাসাধক, সীতাকুÐ শঙ্কর মঠ ও মিশনের প্রাণ পুরুষ যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৪তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে দিনব্যাপী মনোহারিত্ব অনুষ্ঠানমালা আগামী ৯ মার্চ ২০২৩ ইংরেজি বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার রাজাপুরস্থ শঙ্কর মিশনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরে আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-মঙ্গলারতি, শ্রীশ্রী চন্ডীপাঠ, গুরু পূজা, শঙ্কর মিশনের ১৫তম বার্ষিক বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, দীক্ষাদান অনুষ্ঠান, হরি ওঁ কীর্ত্তন, অখÐ প্রদীপ প্রজ¦লন, সনাতন ধর্ম মহাসম্মেলন, সন্ধ্যারতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে পৌরহিত্য করবেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। উক্ত আবির্ভাব উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য রাজাপুরস্থ শঙ্কর মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ##
মিরসরাইয়ের রাজাপুরে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি’র আবির্ভাব উৎসব ৯ মার্চ












