চট্টগ্রাম রাজনীতি

একটি চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেঃ সরওয়ার আলমগীর

 

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ইউনিয়ন পরিষদ মাঠে হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূর ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম চেয়ারম্যান, সাবেক আহবায়ক ফটিকছড়ি পৌরসভা বিএনপি, নূর ইসলাম মেম্বার, সাবেক সভাপতি হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি, মহিউদ্দিন আজম তালুকদার, নাজিম উদ্দিন বাচ্চু, মহম্মদ আলি মেম্বার, মাহাবু সওদাগর, আবুল বাশার মেম্বার, মোসরাফুল আনোয়ার মশু, নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুতুব উদ্দিন, নজিবুল করিম প্রমুখ।
প্রধান অতিথি সরওয়ার আলমগীর বলেন,
সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে। দেশের জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী যারা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল তাদের স্বপ্ন সফল হবে না। দেশে আইন-শৃঙ্খলার অবনতি চরম পর্যায়ে গেছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে হবে। এখনো প্রশাসনে আওয়ামী লীগের দোসরা ঘোরাঘুরি করছে। তাদের অবিলম্বে অপসারণ করতে হবে।
তিনি বলেন,একটি সংঘবদ্ধ চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে । ৮ বছরের শিশু আছিয়া পর্যন্ত ধর্ষিত হচ্ছে দেশে । প্রতিদিনই চুরি-ডাকাতি, ইভটিজিংয়ের মত অপরাধ সংঘটিত হচ্ছে, যা উদ্বেগজনক।

Related Posts