নিজস্ব প্রতিদেবক: কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন ঢাকার একটি চিঠির আলোকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে। আদেশে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে কোতোয়ালী থানার ওসি, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে ডবলমুরিং থানার ওসি, […]
পটিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়ন দাখিল করেছেন। রোববার চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা রিটার্নিং তারিকুজ্জামান ও সহকারি রিটানিং কর্মকর্তা আরাফাত আল হোসাইনীর কাছে মনোনয়ন ফরম জমা দেন। পটিয়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ক্ষমতাসীন […]
নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে উৎসবের পাশাপাশি উৎকণ্ঠাও বিরাজ করছে। প্রচার-প্রচারণা শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় লাশ দেখেছেন মহানগরের ভোটাররা। একের পর এক খুন হচ্ছে-সংঘাত নিত্য ঘটনায় পরিণত হয়েছে। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় দুজনের প্রাণ গেছে বন্দর নগরে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। ঘটেছে প্রচারণার গাড়ি ও […]
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ৭০ বছরের পুরাতন মাছের মেলা শুরু হয়েছে। পৌষ সংক্রান্তির উৎসব ঘিরে এই বিশেষ দিনে বসে মাছের মেলা। মাছপ্রেমীদের রসনার বিলাস ঘটাতে বাজারভরা এখন দেশি মাছ। দরদাম হাঁকিয়ে শুধু ক্রয়ের অপেক্ষা। বুধবার (১৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল শহরের মাছ বাজারে নানা জাতের মাছ দেখা গেছে। সর্বাধিক বৃহৎ মাছটি উঠেছে বাঘাইড়। যার ওজন […]
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেসরকারি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। […]
নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমার সঙ্গে নাই, কেন্দ্রীয় আওয়ামী লীগ আমার সঙ্গে নাই, নোয়াখালী জেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ আমার সঙ্গে নাই। ডিসি-এসপি আমার সঙ্গে নাই। তবে আমার সঙ্গে জনগণ আছে। তিনি বলেন, ওবায়দুল কাদের […]
অমরেশ রায়: ‘ওই মহামানব আসে;/দিকে দিকে রোমাঞ্চ লাগে/মর্ত্য ধূলির ঘাসে ঘাসে’- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো ১৯৭২ সালের ১০ জানুয়ারি এক রোমাঞ্চকর অনুভূতি বয়ে এনেছিল গোটা বাঙালি জাতির কাছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটিতে মানুষ আবার ফিরে পায় প্রাণ। আনাচে-কানাচে বয়ে যায় উচ্ছ্বাসের ঢেউ। আজ সেই ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ১৬ হাজার ভোটগ্রহণ কর্মকর্তার (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) প্রশিক্ষণ আগামী ১৮ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে নগরীর ৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে জানান, আগামী ১৮ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলবে। আগামী ২৭ জানুয়ারি […]
নিজস্ব প্রতিবেদক: ৩৫ বছরে পদার্পণ করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে প্রমিত বাংলার চর্চা ও আবৃত্তি শিল্পের বিকাশের লক্ষ্যে ১৯৮৭ সালের ৯ জানুয়ারি গঠিত হয় সংগঠনটি। ‘আমাদের মুক্তি আমাদের যুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’ শিরোনামে শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে বোধনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে কথামালায় বিশেষ অতিথির […]






















