সিনিউজ ডেস্ক দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে মোট ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১
সিনিউজ ডেস্ক করোনার সংক্রমণ এড়াতে গণপরিবহনে অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের। আগামীকাল বুধবার (৩১ মার্চ) থেকে কার্যকর হয়ে দুই সপ্তাহ এই বর্ধিত ভাড়া বহাল […]
ঢাকা অফিস ট্রেনে যাত্রী বসবে পাশাপাশি নয়, এক আসন ফাঁকা রেখে। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৯ মার্চ) এ সিদ্ধান্ত হয় বলে জানা যায়। অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি হবে। মোট আসনের ৫০ শতাংশ টিকিট […]
সিনিউজ ডেস্ক দেশে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ার মধ্যে আসছে বুধবারের পূর্ব নির্ধারিত নির্বাচনগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্ধারিত নির্বাচন হবে কি না তা ১ এপ্রিল বৃহস্পতিবার জানা যাবে। তবে এ নির্বাচন স্থগিত হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। সোমবার ( ২৯ […]
নিজস্ব প্রতিবেদক করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় চট্টগ্রামসহ দেশের ২৯টি জেলাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এ তথ্য জানান। এই ২৯ জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, রাজশাহী ও নওগাঁ। […]
নিজস্ব প্রতিবেদক টিকা নেয়ার পরও জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বলেন, গতকাল নমুনা প্রদান করেন তিনি। আজ রিপোর্ট আসলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ […]
নিজস্ব প্রতিবেদক নগরীর বিএনপি কার্যালয় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২১ জন আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার পুড়িয়ে, আসবাবপত্রে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন, মহিলা […]
নিজস্ব প্রতিবেদক করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সোমবার (২৯ মার্চ) দুপুরে এ তথ্য জানান তিনি। সিভিল সার্জন বলেন, ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ডোজ টিকা মজুদ আছে। সেখান […]
সিনিউজ ডেস্ক গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ৭ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৮ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা […]
ঢাকা অফিস করোনা সংক্রমন অস্বাভাবিকহারে বাড়তে থাকায় জরুরি সেবা–প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, এসব সিদ্ধান্ত এখন থেকে সারাদেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর […]





















