আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতে চাঁদ দেখা গেছে,ঈদ সোমবার

সংযুক্ত আরব আমিরাতের আকাশে আজ রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (২ মে)।  খবর খালিজ টাইমসের

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমি সেন্টার (আইএসি) রবিবার ঘোষণা করেছে যে, আবুধাবির আকাশে শাওয়াল মাসের চাঁদ উঠেছে।

তবে ধুলোময় আবহাওয়ার কারণে খালি চোখে ঈদের চাঁদ দেখা যায়নি। জ্যোতির্বিদ্যার কৌশল ব্যবহার করে চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হয়েছে আইএসি।

এর মানে আগামীকাল, ২ মে (সোমবার) ঈদুল ফিতর হবে।

Related Posts