বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ ও তার সহধর্মিণী, বিশিষ্ট আইনজীবী এ্যাড, নাহিদ সুলতানা যূথী করোনা আক্রান্ত হওয়ায় তাদের আশু রোগমুক্তি কামনায় চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধ মন্দিরে পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম বৌদ্ধ যুব ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সুরনজিৎ বড়ুয়া লাবু দাদার সভাপতিত্বে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন ২১নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু মিথুন বড়ুয়া,চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা ব্যবস্থাপনা পরিষদের বোর্ড সদস্য যুবনেতা স্বরুপ বিকাশ বিতান, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সনত বড়ুয়া, যুবলীগ নেতা সপু বড়ুয়া,ওমর গণি এম,ই,এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা সুজন বড়ুয়া, ছাত্র নেতা বিটুন বড়ুয়া,সপু বড়ুয়া, প্রান্ত বড়ুয়া পিয়াল,প্রাঙ্গণ বড়ুয়া,সৌগত বড়ুয়া,আবির বড়ুয়া,হৃদয় বড়ুয়া সহ ধর্মপ্রাণ নর-নারী বৃন্দদের উপস্থিতিতে প্রার্থনা ও পূন্যদান করা হয়।












